বিচার শালিসি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজিব হত্যা মামলায় গ্রেপ্তার-৩

দৈনিক তালাশ.কমঃবন্দরে বিচার শালিসি বৈঠকে প্রতি পক্ষের ছুরিকাঘাতে রাজিব হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ কদমতলী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মামলার ১নং এজাহারভূক্ত আসামী কানু মিয়া (৫০) নবীগঞ্জ রুপনগর এলাকার মোস্তফা কামালের ছেলে ৬নং এজাহারভূক্ত আসামী শিমুল (৩১) ও নবীগঞ্জ রেললাইন বেলাল হোসেনের ছেলে ১১নং এজাহারভূক্ত আসামী সৌরভ (১৯)।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার (৭ জুলাই) দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে মামলার তদন্তকারি কর্মকর্তা। গত বৃহস্পতিবার (৬ জুলাই) হত্যাকান্ডের ঘটনার রাতেই বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত বৃহস্পতিবা (৬ জুলাই) সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটে বন্দর থানার নবীগঞ্জস্থ কামাল উদ্দিনের মোড়স্থ ওয়ালটন শোরুমের সামনে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।  এ ব্যাপারে নিহত রাজিবের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে শুক্রবার (৭ জুলাই) সকালে ১১ জনের নাম উল্লেখ্য করে আরো  ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৭(৭)২৩ ধারা- ৩০২/৩৪ পেনাল র্কোড –১৮৬০। সন্ত্রাসী হামলায় নিহত রাজিবের মৃত দেহ মযনা তদন্তের পর শুক্রবার দুপুরে তার নিজবাড়ি কাইতাখালি এলাকায় আনা হলে সেখানে উৎসক লোকজন ভীড় জমায়। নিহত রাজিব বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে।

হত্যা মামলার আসামীরা হলো বন্দর থানার নবীগঞ্জ কদমতলী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে কানু মিয়া (৫০) নবীগঞ্জ রুপনগর এলাকার মহিউদ্দিন ওরফে এমপি ছেলে রাতুল (২৫) নবীগঞ্জ রেললাইন এলাকার রাহুল (২০), নবীগঞ্জ কদমতলী এলাকার ইউসুফ আলী ছেলে সনেট (৩২) একই এলাকার নূর হোসেন মিয়ার ছেলে রানা (৩৯) রুপনগর এলাকার মোস্তফা কামালের ছেলে শিমুল (৩১) নবীগঞ্জ টি-হোসেন রোড এলাকার হাবিবুল্লাহ মিয়ার ছেলে হাসান ওরফে পাকিস্তানী হাসান (৩২) রুপনগর এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে শুভ (২৬) নবীগঞ্জ এলাকার রোমান ড্রাইভারে ছেলে সাব্বির (২০)  নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার জামাল মিয়ার ছেলে আমিন ওরফে রঙ্গিলা (২১) ও নবীগঞ্জ রেললাইন বেলাল হোসেনের ছেলে সৌরভ (১৯)।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, মামলার ১নং এজাহারভূক্ত আসামী কানু মিয়া অটো ইজিবাইক চুরি ঘটনাকে কেন্দ্র করে মামলার
এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর হাফেজীবাগ এলাকার মজিবর মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শহিদ (২০) ও দেউলী চৌরাপাড়া এলাকার ইসমাঈল মিয়ার ছেলে অপর জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী লিটন (২৫)।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *