কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘের সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘ সাংস্কৃতিক জোটের উদ্যোগে লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার বাগুটিয়াস্থ কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধামে এ লালন সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। কেন্দ্রীয় সাধু সংঘ সাংস্কৃতিক জোটের সভাপতি রুহুল আমিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ সানোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান এবং কালিহাতী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আব্দুস সালাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আল কামাল রতন, কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি হরিমোহন পাল, রাবেয়া রাহমাতুল্লাহ বৃদ্ধাশ্রমের সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল আলম ফকির, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম, টাঙ্গাইল জেলা বাউল সমিতির সভাপতি বাউল সুনীলসহ টাঙ্গাইল জেলার সাধুবর্গ, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংস্কৃতিকপ্রেমী এলাকাবাসী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় সাধু সংঘ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মিজান ভাগাড়ী।

লালন ফকিরের দর্শন, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরে শিল্পীরা একের পর এক লালন সংগীত পরিবেশন করেন। সংগীতের সুরে ও কথায় মুখর হয়ে ওঠে সাধুর ধাম। উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে উপভোগ করেন মনোমুগ্ধকর এই লালন সংগীত সন্ধ্যা।

আয়োজকরা বলেন, লালন সংগীতের মাধ্যমে মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *