দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওভোগ এলাকাবাসীর উদ্যোগে শানে রিসালাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে নগরীর দেওভোগ আখড়া এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।
এসময় শানে রিসালাত মাহফিলে দ্বীন ও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তারা তাদের আলোচনা তুলে ধরে বলেন, পবিত্র ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বিশ্বের ঈমানি প্রেরনার জয় ধ্বনী নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আসে এই রবিউল আওয়াল মাসে। পবিত্র ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম উৎসব।
এদেশের বেড়ে ওঠা ছেলে-মেয়েরা যাতে করে ইসলামি পথে চলতে পারে এবং দ্বীন ও ইসলামের জ্ঞান আরোহণ করতে পারে সেই লক্ষ্য নিয়ে প্রতিটি এলাকায় শানে রিসালাত মাহফিল করা প্রয়োজন।
এ মাহফিল ইসলামি চেতনাকে শক্তিশালী করে, সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে সুন্নাহভিত্তিক সঠিক দিকনির্দেশনা প্রদানে ঐতিহাসিক ভূমিকা রাখবে।
শানে রিসালাত মাহফিলে দ্বীন ও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সমাপনী দিবসে মেহমানে আ’লা ও বিদায়ী মোনাজাত পরিচালনা করেন, ইমামে রব্বানী দরবার শরীফের খলিফা আল্লামা শায়েখ মুফতি আলাউদ্দিন জিহাদী।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দেওভোগ সাকিম আলী জামে মসজিদের মোতওয়াল্লী মুহাম্মদ মনির হোসেন খানের সভাপতিত্বে এ মাহফিলে আর্কষণীয় শায়ের হিসেবে উপস্থিত ছিলেন, দারুল ইশক হোসাইনিয়া খানকাহ শরীফের শায়ের গোলাম মর্তূজা আহমদ রেজা (সম্রাট)।
উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি মুহাম্মদ বদিউজ্জামান বদু।
সাকিম আলী জামে মসজিদের খতীব মাওলানা গাজী মুহাম্মদ তামিম বিল্লাহ আল-কাদরী’র সার্বিক পরিচালনায় এছাড়াও আরও বয়ান করেন, হাফেজ মাওলানা সাজ্জাদ হোসেন নূরী, মুফতি আব্দুল্লাহ আল-মাহমুদ বিন ইউসুফ, হাফেজ মুফতি আবু সুফিয়ান আল কাদরী, মাওলানা নোমান আল কাদরী, মাওলানা আব্দুল কাইয়ুম এসলায়ী, মুফতি আব্দুল মতিন চাঁদপুরী, সমাজ সেবক লিংকন খান, মোঃ হানিফ, রাকিবুল ইসলাম ও শাহ মোয়াজ্জেম হোসেন লিংরাজ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।