নিষিদ্ধ আওয়ামী লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মধ্যরাতে মহানগর বিএনপির বিক্ষোভ

দৈণিক তালাশ ডটকমকঃ স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ আওয়ামী লীগের অবৈধ মিছিল ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যােগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ই সেপ্টেম্বর) মধ্যরাতে মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভ মিছিলটি নগরীর মিশনপাড়া এলাকার হোসিয়ারী সমিতির সামনে থেকে শুরু করে ২নং রেলগেট ঘুরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে এসময় মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, গত ৫ই আগস্ট পতিত আওয়ামী স্বৈরাচারী সরকার ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালালেও তার দোসররা দেশে এখনো বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। ব্যবসায়ীদের নিরাপত্তাসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা মাঠে রয়েছি। তাদের দোসরদের যেখানেই পাব সেখানেই গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। তাদেরকে কোনভাবেই দেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি নেতা এড. মোঃ রফিক, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ ও ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *