ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলে আত্মপ্রকাশ পূর্ণাঙ্গ কমিটি গঠন

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব (সবুজ), টাঙ্গাইল জেলা প্রতিনিধি: সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, টাঙ্গাইলে পেশাদার ও ডিজিটাল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পেশাগত মানোন্নয়নের প্রত্যয় নিয়ে ডিজিটাল সাংবাদিক ফোরাম, টাঙ্গাইলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল শহরের পুরাতন থানা সংলগ্ন সকালের বার্তা ২৪ ডটকমের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় অপরাধ প্রকাশের মো. খোরশেদ আলমকে সভাপতি এবং সকালের বার্তা ২৪ ডটকমের মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটিতে সৈয়দ মহসীন হাবীব (সবুজ) — সিনিয়র সহ-সভাপতি, জাতীয় দৈনিক আমার বার্তা, এস এম আতোয়ার রহমান — সহ-সভাপতি, দৈনিক নবচেতনা; মো. মেহেদী হাসান সোহেল — সহ-সাধারণ সম্পাদক, দৈনিক দেশ প্রতিদিন; মো. সজিব মিয়া — সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল সমাচার; মো. রুবেল রানা — সহ-সাংগঠনিক সম্পাদক, অপরাধ নিউজ; মো. নাহিদ খান — প্রচার সম্পাদক, এ টি ভি বাংলা নিউজ (কালিহাতী); মো. সাইফুল ইসলাম — কোষাধ্যক্ষ, দৈনিক তথ্যানুসন্ধান; মো. মোস্তফা কামাল — দপ্তর সম্পাদক, দৈনিক যুগধারা; মো. সাইফুল ইসলাম রানা — ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, টাঙ্গাইল ৭১ নিউজ;
কার্যকরী সদস্য হল:
জীবন আহম্মেদ রাব্বি — বজ্র কণ্ঠ (ঘাটাইল); মো. শাহীন — দৈনিক সকালের বার্তা ২৪ ডটকম; মো. মারুফ, অপরাধ প্রকাশ, সুজন মিয়া , এটিএন (ক্যামেরা পারসন), মোঃ কামাল মিয়া দৈনিক সংবাদ সারাক্ষণ
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ডিজিটাল সাংবাদিকতা সংবাদ পরিবেশনের গুরুত্বপূর্ণ ও শক্তিশালী মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে। তাই বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টাঙ্গাইলে ডিজিটাল সাংবাদিকতার বিকাশ এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করবে ডিজিটাল সাংবাদিক ফোরাম। এ জন্য তারা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *