দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জম্মদিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে জশনে জুলুস র্যালি বের হয়েছে।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এর চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজ্জাদ্দেদী আল আবেদীর নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে দশটায় শহরের নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ করে।
এ সময় সৈয়দ বাহাদুর শাহ বলেন, কুরআন হাদিসের আলোকে পবিত্র ঈদ মিলাদুন্নবী পালনের অসংখ্য দলিল রয়েছে। যারা ঈদে মিলাদুন্নবীকে বিদআত বলে তারা ইহুদীদের দালাল। সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে। মব বন্ধ এবং জঙ্গিবাদকে নির্মূল করা আহবান জানান তিনি।
এর আগে জেলার বিভিন্নস্থান থেকে পায়ে হেটে ও যানবাহনে করে মুসল্লীরা র্যালীতে অংশ নেন। পরে বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।