জেলার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা রয়েছে: এড. সাখাওয়াত

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের জনপ্রতিনিধিদের থেকে আমাদের ভালো কিছু করে দেখাতে হবে।

কারন নারায়ণগঞ্জ একটি শিল্প বানিজ্যের জেলা। এই জেলার সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা রয়েছে। আধুনিক নগরায়নের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা ও উন্নয়নের আশ্বাস তিনি আমাদের দিয়েছেন। সকলকে সমাজের উন্নয়নের স্বার্থে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শুক্রবার (২৫শে সেপ্টেম্বর) রাতে নাসিক ১৭নং ওয়ার্ডের জল্লারপাড় মাঠে পাইকপাড়া দাফন কাফন কমিটি আয়োজিত মৃত ব্যক্তিদের রূহের মাগফেরাত ও নতুন কার্যালয়ের কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, সমাজ থেকে মাদক-সন্ত্রাস মুক্ত করতে নিজেদের মধ্যে বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আলেম উলামাদের জুম্মার খুতবায় শুধু ধর্মীয় আলোচনা করলে চলবে না, পাশাপাশি পারিবারিক নৈতিক শিক্ষা নিয়ে জনগণকে বুঝাতে হবে। আপনারা সমাজের মানুষের মাঝে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানাবেন।

আপনারা সকল এলাকায় পঞ্চায়েত কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য কাজ করবেন। কারন যে পরিবারে একজন মাদকসেবী থাকে, সেই পরিবারটি জাহান্নামে পরিনত হয়। মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদক-সন্ত্রাস নির্মূলের ব্যাপারে কোনও ছাড় নেই।

এসময় ওয়াজ শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

পাইকপাড়া দাফন কাফন কমিটির সভাপতি মো. মাসুদ রানা’র সভাপতিত্বে এবং মিউচুয়াল ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান আলোচক হিসেবে মাহফিল পরিচালনা করেন, নারায়ণগঞ্জ সিটি জামে মসজিদের খতীব মুফতি হাফেজ মাওলানা মোঃ ইকরাম হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও পাইকপাড়া বড় জামে মসজিদ এর সভাপতি নিজাম উদ্দিন মৃধা, বিশিষ্ট সমাজ সেবক এবং পাইকপাড়া জামে মসজিদ এর সভাপতি এস.কে ওয়াজেদ আলী বাবুল, পাইকপাড়া আপন ক্লাবের প্রধান উপদেষ্টা মো. হেলাল উদ্দিন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা মোঃ মুরাদ হোসেন বাদল, নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল আলী, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদ ও সাংগঠনিক সম্পাদক সিকদার মো. বাপ্পি চিশতী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *