সিদ্ধিরগঞ্জ গুম করে সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগে মানববন্ধন

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী গ্রামে নাসিরউদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যা ও গুম করে সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। উক্ত ভূমিদস্যুদের বিচারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নাসিরউদ্দিনকে হত্যা ও গুম করার পর তার সৎ মা এবং ভাই-বোন মিলে সমস্ত সম্পত্তি জবরদস্তি করে আত্মসাৎ করেছে।
এ বিষয়ে বাদী হয়ে একটি মামলা করেন মো. জহিরুল ইসলাম খন্দকার (সুমন)।

উক্ত ঘটনার সাথে জড়িত অভিযুক্ত ভূমিদস্যুরা হলেন, মো. আব্দুল বাতেন (পিতা: আজীম উদ্দিন আহমেদ) মো. দেলোয়ার হোসেন, মো. নবী হোসেনমো. আলী হোসেন (পিতা: মৃত মফিজ উদ্দীন) সকলের সাং- পাইনাদী, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

এলাকাবাসীর পক্ষে আয়োজিত এই কর্মসূচি থেকে এই জঘন্য ঘটনার সাথে জড়িত ভূমিদস্যুদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি, এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *