দৈণিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার যমুনা নদীর থানাঘাট এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানকালে অবৈধ বালু ব্যবসায়ী সোলাইমান নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা, মিরাজ নামের অপর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও অবৈধভাবে বালু পরিবহনের সঙ্গে জড়িত তিনজন শ্রমিককে পৃথকভাবে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। শ্রমিকদের অর্থদণ্ড তাদের নিয়োগকারী মালিকরা পরিশোধ করেন। ইহা ছাড়াও অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত একটি ভেক্যুর সিলিন্ডার হেড ভেঙে ইঞ্জিন ও একটি ব্যাটারি জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে সবমিলিয়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।