১৩নং ওর্য়াড বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

দৈনিক তালাশ ডটকমঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ১৩নং ওর্য়াড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে মঙ্গলবার (৯ জুন) ১৩নং ওর্য়াড বিএনপির ও এর সহযোগি অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও মরহুম রাষ্ট্রপতির জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম বেগম খারেতা জিয়া ও প্রয়াত আরাফাত রহমান কোকোরসহ জুলাইয়ে নিহত ও আহতদের সবার জন্য মোনাজাত করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট,সরকার হুমায়ন করিব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাধারান সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, ১৩নং ওর্য়াড বিএনপির সভাপতি অ্যাডভোকের শেখ আনজুম আহমেদ রিফাত,মহানগর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন, মহানগর ছাত্রদল নেতা আজিজু ইসলাম রাজবি, যু্বদল নেতা ইব্রাহিম বাবু, যু্দল নেতা মোক্তার,রমজান, বিল্লাল, রনি,তুরাগ মাল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারুখ মাল সভাপতি ১৩নং ওর্য়াড কৃষক দল।

এ সময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গণের একজন অকুতোভয় বীর সৈনিক। বাংলাদেশকে রক্ষায় এবং গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে আনার পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে তুলে ধরতে শহীদ জিয়ার বলিষ্ঠ ভূমিকা আজো স্মরণীয়। তাই তাঁর আদর্শে উজ্জীবীত হয়ে দেশের তরে সবাইকে এগিয়ে আসার প্রত্যয় ব্যাক্ত করেন।

বক্তারা আরো বলেন, বিএনপি ১৭ বছর পর বাংলাদেশের শাসন ক্ষমতায় এসেছে। এই শাসন ক্ষমতাটার পেছনে জুলাইয়ের রক্ষক্ষয়ী আন্দোলন, অনেক রক্ত, সংগ্রাম, গুম ও ত্যাগের ইতিহাস আছে। সেই ইতিহাসের দিনগুলোর কথা ভুলে না গিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে সবার মাঝে তুলে ধরার পাশাপাশি দেশের ভাবমূর্তি বাড়াতে জার্মান বিএনপি ও অঙ্গসংগঠনের সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *