৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে ঢাকা-না.গঞ্জ লিংক রোড অবরোধ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) দুপুর থেকে শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তৎপরতায় বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও বাসযাত্রীরা। অনেক যাত্রী হেঁটে গন্তব্যে যান। আবার অনেকে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে আটকে থাকেন।

শ্রমিকরা জানান, বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লেও কয়েক বছর ধরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়েনি। এ কারণে তারা আন্দোলনে নেমেছেন।

তারা আরও বলেন, যেভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, আমরা টিকে থাকতে পারছি না। সরকারি কর্মকর্তারা যেখান থেকে বাজার করেন, আমরাও সেখান থেকেই বাজার করি। তাদের বেতন বাড়লে শ্রমিকদের বেতন কেন বাড়বে না? আমাদের বেতন ৩০ হাজার টাকা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *