জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আইনজীবী ফোরামের কেক কাটা

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

‎‎সোমবার (২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে বিএনপিপন্থী আইনজীবীদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

পরে আইনজীবী ফোরামের নেতাকর্মী ও আইনজীবীদের অংশগ্রহণে আদালতপাড়ায় একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি আদালতপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালতপাড়া।

‎‎এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন সহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *