দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিদের জন্য খেলা দেখার বিশেষ ব্যবস্থা করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। তাঁর উদ্যোগে জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে টেলিভিশন স্থাপন করা হয়েছে, যাতে কারাবন্দীরা বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারেন।
জেলা প্রশাসক জানান, নিয়মিত কারাগার পরিদর্শনের সময় বন্দিরা বিশ্বকাপ খেলা দেখার সুযোগের অনুরোধ জানান। একজন সাধারণ মানুষের মতো কারাবন্দীদেরও বিশ্বকাপ ফুটবলের আনন্দে অংশগ্রহণের অধিকার রয়েছে বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার জানান, কারাগারে টেলিভিশন স্থাপনের ফলে বন্দিদের মধ্যে আনন্দ ও শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ আজ ১১ জুন থেকে শুরু হয়েছে এবং আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে। এবারের বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো-তে অনুষ্ঠিত হচ্ছে।