নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী দখলকারী চল্লিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ। এ ছাড়া নদী দূষণের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ তাসলিমা আকতার
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় শীতলক্ষ্যার তীরে এই উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমান আদালত। এসময় নদী দখল করায় পেপার মিলের স্থাপনা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জেটি ও দশটি পাকা বাড়িসহ চল্লিশটি অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়। এছাড়া বর্জ্য ফেলে নদী দূষণের অভিযোগে হাশেম পেপার মিল ও ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।