শিশুদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই: আবু মুহাম্মদ মাসুম

দৈনিক তালাশ ডটকমঃ ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ভিংরাব হাই স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুহাম্মদ মাসুম, তিনি তাঁর বক্তব্যে বলেন “শিশুদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। দেশীয় ফলের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।

এ ধরনের উদ্যোগ শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ফলের প্রতি ভালোবাসা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী মো. রমজান মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান মিয়া।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উৎসবে বিভিন্ন প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর দেশীয় ফল বিতরণ করা হয়।

আনন্দ-উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে। পুরো আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *