ফতুল্লায় চুরির অপবাদ দিয়ে মোঃ নয়ন হাওলাদার কে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ৩

দৈনিক তালাশ ডটকমঃসোমবার রাতে তাদেরকে ফতুল্লা কুতুবআইল থেকে গ্রেফতার করা হয়, গ্রেফতার কৃতরা হলো ফতুল্লা মডেল থানার কুতুবআইল এলাকার মনির হোসেনের ছেলে নূর আলম (৩৬) বশির মিয়ার ছেলে খোকন (৩০) ও একই এলাকার মো. ফারুকের ছেলে সুজন ওরফে শান্ত (২০)
পুলিশ জানায় নিহত নয়ন হাওলাদার একজন রং মিস্ত্রি সে গত ৪০-৪৫ দিন যাবৎ কুতুবআইল এলাকার মো. নুরুল ইসলামের বাড়ীতে রং মিস্ত্রি হিসেবে কাজ করে আসছিলো
১৪ জুলাই বাসায় কাজ করতে গেলে চুরির ৫০ হাজার টাকার চুরির অপবাদ দিয়ে তাকে বেদম মারধর করে এক পর্যায়ে রাত ৮ টায় বাড়ীর মালিক নুরুল ইসলাম নিহতের স্ত্রীকে ফোন করে জানায় যে নিহত নয়ন তার বাড়ী থেকে ৫০ হাজার টাকা চুরি করেছে চুরি করে নেয়া টাকা ফেরৎ দিলে নিহত নয়নকে ছেড়ে দেওয়া হবে পরের দিন সকাল সাড়ে ৬ টায় নিহতের স্ত্রীকে লোক মারফত কুতুবাইলস্থ হোসেন টেক্সটাইল মিল সংলগ্ন নুরুল ইসলামের বাড়ীতে ডেকে নিয়ে যায় সেখানে তার সামনেই নিহতকে লোহার রড পাইপ দিয়ে মারধর করা হয় এমনকি বিদ্যুৎতের শক পর্যন্ত ও দেওয়া হয় তারা তাকেও আটকে রাখে এ অবস্থায় নিহতের স্ত্রী তার ছোট বোনের মাধ্যমে ত্রিশ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেয় তিনি বাসায় এসে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চাইলে পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে নয়ন কে উদ্ধার করে প্রথমে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সোমবার রাতে আহত নয়ন মারা যায়
নয়নকে উদ্ধার করে নিয়ে আসার পরপরই নিহত নয়নের স্ত্রী আমেনা আক্তার শিমু (৩৮) বাদী হয়ে মো. নুরুল ইসলাম (৪২) আয়েশা সিদ্দিকা (৩০) মো. সিরাজুস সালেকীন (২৮) জীবন (২৮) সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা দায়ের করে প্রথমেই পুলিশ মোঃ নুরুল ইসলামকে গ্রেফতার করে সোমবার রাতে নয়ন মারা গেলে হত্যার চেস্টার মামলাটি হত্যা মামলায় রুপান্তিত হয় এবং পুলিশ সোমবার রাতেই তিনজনকে গ্রেফতার করে
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুবুর আলম জানায় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল কুতুবআইলে নুরুল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে রং মিস্ত্রী নয়ন কে আহতবস্থায় করে হাসপাতালে পাঠানো হয় একই সাথে নুরুল ইসলাম নামের একজন কে গ্রেফতার করা হয় এতে প্রথমে নয়নের স্ত্রী হত্যার চেস্টার মামলা দায়ের করে হাসপাতাল থেকে বাসায় নিয়ে এলে সোমবার রাতে নয়ন মারা যায় এতে করে হত্যার চেস্টার মামলাটি হত্যা মামলা হয় রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *