দৈনিক তালাশ ডটকমঃ কালিহাতীর বাংড়ায় ঘটনাস্থল পরিদর্শনে বঙ্গবীর, রাস্তা ঘুরিয়ে নেওয়ার নির্দেশ
সৈয়দ মহসীন হাবীব সবুজ: প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে” পবিত্র আল-কোরআনের এই চিরন্তন বাণী স্মরণ করিয়ে দেয়, মানুষের শেষ ঠিকানা কবর।
সেই কবরস্থানের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় ইসলাম অত্যন্ত কঠোর নির্দেশনা প্রদান করেছে।
অথচ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া গ্রামে নির্ধারিত কবরের প্রাচীর ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মাণের দৃশ্য দেখে তিনি গভীর অসন্তোষ প্রকাশ করেন।
তাৎক্ষণিকভাবে বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামকে রাস্তার দিক পরিবর্তন করে কবরস্থান বাদ দিয়ে পুকুরের অপর পাশ দিয়ে রাস্তা নির্মাণের নির্দেশ দেন।
এ সময় সাংবাদিক সৈয়দ আমির হোসেন, সৈয়দ সিরাজুল হক ফেরদৌস, বাংড়া ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ জুবায়েদ হোসেন জুয়েল সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৈয়দ শফিকুল ইসলামের সহধর্মিনীর কবরের পূর্ব পার্শ্বে তার (সৈয়দ শফিকুল ইসলামের) জন্য ও ডাক্তার সৈয়দ আশরাফ হোসেন সোনা মিয়ার সহধর্মিনীর পাশে তার সৈয়দ আশরাফ হোসেন সোনা মিয়ার জন্য নির্দিষ্ট কবরের স্থান ওয়াল দিয়ে প্রাচীর করা ছিল তা ভেঙ্গে সেই জায়গার উপর দিয়ে রাস্তা তৈরি করেন।