দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতীতে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন পরিবেশে“শাকিলস আধুনিক রেস্টুরেন্ট” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন হাজী আব্দুস সামাদ শপিং কমপ্লেক্সে এ মনোরম ও নিরিবিলি পরিবেশে নির্মিত এই আধুনিক রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজনু মিয়া, পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজমসহ রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও এলাকাবাসী, শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্র ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন কালিহাতী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। তিনি মোনাজাতে হাদিসের আলোকে বলেন, ব্যবসাকে মহান আল্লাহ তাআলা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।
তিনি ব্যবসায় সততা, ন্যায়পরায়ণতা ও গ্রাহকসেবার ওপর গুরুত্বারোপ করেন।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, শাকিলস ইতোমধ্যে টাঙ্গাইল জেলার মির্জাপুর, সখিপুর ও মধুপুরে সফলতার সঙ্গে সুনাম অর্জন করেছে।
তারই ধারাবাহিকতায় এবার কালিহাতীতেও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন শাখার যাত্রা শুরু হলো।
নান্দনিক সাজসজ্জা,পরিচ্ছন্ন পরিবেশ, সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত গ্রাহকসেবা এবং পারিবারিক পরিবেশে ভোজনের সুযোগ থাকায় উদ্বোধনের প্রথম দিনেই রেস্টুরেন্টটি এলাকাবাসীর ব্যাপক সাড়া ফেলেছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলেন, “রুচিশীল ও আধুনিক খাবারের নতুন অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সম্মানিত গ্রাহকদের জন্য উন্নত মানের খাবার, ভদ্র ব্যবহার ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
স্থানীয়রা মনে করছেন, কালিহাতীতে এমন আধুনিক ও আকর্ষণীয় রেস্টুরেন্ট চালু হওয়ায় এলাকার খাদ্য সংস্কৃতিতে নতুন মাত্রা যুক্ত হলো।