দৈনিক তালাশ.কমঃ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ছয়টার দিকে কলেজের উদ্দেশ্যে যাওয়ার সময় দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে এ ঘটনা ঘটে।
সীমান্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
হাজী আলম জানান, সকালে কলেজে যাওয়ার সময় মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা পথরোধ করে সীমান্তর ব্যাগ, মোবাইল টানাটানি করে। এসময় তাদের বাধা দিতে গেলে তারা মাথা, পেটে ও পায়ে কুপিয়ে তাকে আহত করে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, আমরা ইতিমধ্যে সদর থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। এ ঘটনায় আমরা মামলা দায়ের করা হবে।