দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঞা প্রমুখ। জেলা নির্বাচন অফিস জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগামী তিন মাসব্যাপী এ কার্যক্রম চলবে।