ফতুল্লায় বিকাশ এজেন্টের লাশ উদ্ধার

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফতুল্লায় আতিকুল ইসলাম নামে এক বিকাশ এজেন্টের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার আলীগঞ্জ ওলি হাজির ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আতিকুল আলীগঞ্জ এলাকার ইকবাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বশির হাওলাদারের ছেলে।

নিহতের বাবা বশির হাওলাদার জানান, গত বৃহস্পতিবার রাতে সম্রাট নামে আরেক বিকাশ এজেন্ট পাওনা ৫০ হাজার টাকা দেয়ার জন্য আতিকুলকে ডেকে নেয়। এরপর থেকে আতিকুল নিখোজ। নিখোঁজের রাতে আতিকুলকে একাধীকবার ফোন করার পর একবার ফোন রিসিভ করে বলেন আমি মাহফিলে।

তিনি ধারনা করে বলেন, ঘাতকরা জিম্মি করে তার টাকা লুটে নেয়ার জন্যই তাকে দিয়ে মাহফিলে থাকার কথা মিথ্যা বলিয়েছে। টাকা লুটে নিয়ে গলায় ও পেটে ছুরিকাঘাত করে হত্যারপর আতিকুলকে ডোবায় ফেলে দিয়েছে।

তিনি আরো বলেন, নিখোঁজের রাতেই ফতুল্লা মডেল থানায় জিডি করতে গিয়ে ছিলাম। ওই রাতে পুলিশ জিডি নেয়নি। পরে শুক্রবার সকালে গিয়ে জিডি করেছি। হত্যাকারীদের গ্রেফতার ও বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *