দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতী উপজেলার বাংড়ায় মরহুম সৈয়দ এরশাদ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ শরিফ, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ মাগরিব মরহুমের কনিষ্ঠ পুত্র সৈয়দ রাশেদের বাসভবনে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য, শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ পরিবেশে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং মহান আল্লাহর দরবারে তাঁর ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কালিহাতী উপজেলার কামান্না গ্রামের পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আতাউর রহমান খান জিহাদী, বাংড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ মনজুরুল ইসলাম এবং মোয়াজ্জিন সৈয়দ জামিল হোসেন।
পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মৃত ব্যক্তির জন্য দোয়া, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা এবং আখিরাতের কল্যাণ কামনার গুরুত্ব তুলে ধরা হয়। ধর্মীয় আলোচনায় মহান আল্লাহর রহমত ও ক্ষমা লাভের প্রত্যাশায় নেক আমল, মানবিক মূল্যবোধ, আত্মীয়তার বন্ধন রক্ষা এবং পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শনের তাৎপর্য স্মরণ করা হয়।
মাহফিলে মরহুমের চাচাতো ভাই সৈয়দ আলী আজগর ও সৈয়দ লাল মিয়া, ভাগিনা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সৈয়দ শফিকুল ইসলাম শফিক, ভাগিনা সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ, সৈয়দ শাহিদুল হাসান শাহীন, ভাতিজা সাংবাদিক সৈয়দ আমির হোসেনসহ পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে মরহুম সৈয়দ এরশাদ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত, কবরের জীবনকে শান্তিময় করা, কিয়ামতের দিন হিসাব সহজ করা এবং মহান আল্লাহর অশেষ রহমতে জান্নাতুল ফেরদৌস লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও দেশ-জাতির শান্তি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর সার্বিক মঙ্গল কামনা করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পারিবারিক ভালোবাসার আবহে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।