ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ ছাত্রদল নেতা মোবারক হোসেনের

দৈনিক তালাশ ডটকমঃনারায়ণগঞ্জের আড়াইহাজারে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সভাপতি মোবারক হোসেন।

কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম জহির ফকিরের হত্যাকাণ্ডে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সভাপতি মোবারক হোসেনকে।

মোবারক হোসেনের দাবি, একটি মহল পরিকল্পিতভাবে তাকে হয়রানি ও বিব্রত করার চেষ্টা করছে। এ ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ফাঁসানোর অপচেষ্টা চলছে।

তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *