মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

দৈনিক তালাশ ডটকমঃ ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

রবিবার ( ২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে একটি সুসংগঠিত ও বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

​এ সময় মহানগর বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগানসহ মিছিলে অংশ নেন।

​সমাবেশ শেষে গণমাধ্যমে বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদল যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *