দৈনিক তালাশ ডটকমঃনগরীর ১৮নং ওয়ার্ডস্থ ঋষিপাড়া এলাকায় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বাপ্পি সাহা ও তার সহযোগীকে মাদক সহ গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে মাদক সেবনের ষড়জামও উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে সাড়ে ৯ সদর থানাধীন শীতলক্ষ্যা ফাড়ি পুলিশ এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, ঋষিপাড়া এলাকার মৃত: রিপন সাহার ছেলে বাপ্পি বহুদিন যাবত মাদকের সাথে জড়িত রয়েছে।
থানা পুলিশ জানায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিদের্শে সদর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে বাপ্পি ও তার সহযোগীকে মাদক সেবন অবস্থায় আটক করি।
সেই সাথে তাদর কাছ থেকে কিছু ইয়াবা ও সেবনের ষড়জাম উদ্ধার করা হয়।
শনিবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।