কালিহাতীতে শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

দৈনিক তালাশ ডটকমঃ (নিউজের মাঝখানে কোড / বক্স করে বসাতে হবে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার খোঁজ রাখা ও মোবাইল ব্যবহারে সতর্ক থাকার আহ্বান ইউএনও ফারজানা আক্তারের)

সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মিজানুর রহমান (রওশন) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম কবির, সাবেক সভাপতি মো. সুলতান গিয়াস, অভিভাবক প্রতিনিধি মো. হাবিবুল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাতেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। তাই পরীক্ষার আগেই শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি যত্নবান হতে হবে এবং নিয়মিত পাঠদানে অংশ নিতে হবে। বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তান নিয়মিত পড়াশোনা করছে কি না, সময়মতো বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং পড়াশোনায় কোনো ধরনের অবহেলা করছে কি না, সে বিষয়ে প্রতিটি অভিভাবককে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। সন্তানদের যথাসম্ভব মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে। একান্ত প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে দিলে তারা কী করছে, কোন ধরনের কনটেন্ট দেখছে এবং কতক্ষণ সময় ব্যয় করছে, সেদিকেও অভিভাবকদের নজরদারি প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু শিক্ষকদের দায়িত্ব পালন যথেষ্ট নয়; শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের পড়াশোনা, আচার-আচরণ ও মানসিক বিকাশের বিষয়ে সচেতন থাকতে হবে। কোনো শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে পড়লে তাকে বকাঝকা না করে উৎসাহ ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে।
তিনি বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের শৃঙ্খলা, পরিচ্ছন্ন পরিবেশ এবং শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।
সমাবেশে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *