আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন মহানগর হকার্স দলের নেতৃবৃন্দরা।

রবিবার (২৭শে সেপ্টেম্বর) বিকেলে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর হকার্স দলের মোঃ আবু আল বেলাল খান বিল্লাল ও মুসা মিয়ার নেতৃত্বে বিশাল এ মিছিল নিয়ে যোগদান করা হয়।

এসময় আবু আল বেলাল খান বিল্লাল বলেন, “কিছু গোষ্ঠী দেশের মানুষকে ভয়ভীতি ও আতঙ্ক দেখিয়ে পূণরায় সেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। আমরা জানি রাষ্ট্র বিরোধী বা জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয় যারা এমন কর্মকান্ডের সাথে জড়িত; আইনের শাসন প্রতিষ্ঠায় যারা কাজ করছে তারা এ দায়িত্ব পালন করবে। রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হলো জনগণকে আশ্বস্ত করা যে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারন নেই। জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী সজাগ রয়েছে এবং তারা আপনাদের পাশে আছে।”

বিল্লাল আরও বলেন, “আমার দলের নেতাকর্মীদের আপনি সমালোচনা করুন এতে পুরোপুরি অধিকার রয়েছে। দেশের মানুষ আতঙ্কিত হবে, যাতায়াতে বিঘ্ন ঘটবে, বাসে আগুন দিবে এ ধরনের কর্মকান্ড জাতীয়তাবাদী কর্মীরা কখনোই সহ্য করবেনা। আজকে আমরা রাজপথে এসেছি জনগণকে আশ্বস্ত করার জন্য যে ভয় পাওয়ার কোন কারন নেই। নাগরিকের অধিকার সমুন্নত রাখতে ও আতঙ্কিত না হওয়ার জন্য আমরা রাজপথে আছি এবং সবসময় থাকবো।”

নারায়ণগঞ্জ মহানগর হকার্স দলের মোঃ আবু আল বেলাল খান বিল্লাল ও মুসা’র নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর হকার্স দলের সহ-সভাপতি জিহাদুর রহমান, ইমন হোসেন, আরমান সরদার, জুয়েল, মনির, রানা, সাদেক হোসেন, রাব্বি, কিরন, বড় মিয়া, আলমগীর, রোমান, আক্তার ও মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *