মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে সম্রাট হোসেন সুজনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

দৈনিক তালাশ ডটকমঃ পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

রবিবার ( ২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে রাজপথের সংগ্রামী নেতা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট হোসেন সুজনের নেতৃত্বে একটি সুসংগঠিত ও বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগদান করে।

​এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট হোসেন সুজনের নেতৃত্বে যুবদলের শত শত নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগানসহ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

সমাবেশ শেষে গণমাধ্যমে সম্রাট হোসেন সুজন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদল যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ।

​উক্ত প্রতিবাদ সভায় মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম আজাদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন অ্যাডভোকেট আবুল কালাম। সমাবেশে সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *