দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: সভাপতি নাসিম এম খান, সাধারণ সম্পাদক মারুফা খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক টাঙ্গাইল জেলা শাখার ৫৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১৮ জুলাই ২০২৬ তারিখে স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান নাসিম এম খান-কে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধার কন্যা মারুফা খান-কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি মুক্তিযুদ্ধের চেতনা, মহান স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযোদ্ধা পরিবারের মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি মুক্তিযোদ্ধার সন্তানদের অধিকার, কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটির সভাপতি নাসিম এম খান ও সাধারণ সম্পাদক মারুফা খান সংগঠনের প্রতি আস্থা রাখায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা টাঙ্গাইল জেলায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সকল মুক্তিযোদ্ধার সন্তানদের সহযোগিতা কামনা করেন।