এই কোর্টে কয়েকজন নর্তকী আছে যারা পুরুষদের নিয়ে ঘুরতে ভালোবাসে: টিপু 

দৈনিক তালাশ ডটকমঃ মহানগর বিএনপির সদস্য সচিব আইনজীবী আবু আল ইউসুফ খান টিপু তার সহকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন এই কোর্টে কয়েকজন নর্তকী আছে যারা পুরুষদের নিয়ে ঘুরতে ভালোবাসে।

আইন পেশা করে না, খালি আইনের পোশাক পরে এসে বেটাছেলেদের নিয়ে বিভিন্ন জায়গায় গাড়িতে ঘুরে আর নর্তকীগিরি করে।

এক নারী আইনজীবীকে মারধরের অভিযোগ ওঠার পর শনিবার (২৩ মে) দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা।

সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে তিনি আরো বলেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।

সাদাকে সাদা এবং কালোকে কালো বলবো।আমি এখন যে আপনাদের সামনে সাক্ষাৎকার দিচ্ছি, আমি রোজা অবস্থায় আছি।

এই জিলহজ মাসের রোজা, আজকে আমার চতুর্থ রোজা রেখে আমি আপনাদের সামনে সাক্ষাৎকার দিচ্ছি।

তিনি আরো বলেন, আদালতপাড়ায় এক নারী হকারকে তুলে দেওয়াকে কেন্দ্র করে রফিক আহমেদের সঙ্গে আমেনা আক্তার শিল্পীর তর্কবিতর্ক হয়।

ঘটনাস্থলে গেলে শিল্পী তার সঙ্গেও দুর্ব্যবহার করে। আমার মাকে তুলে পুরুষের ভাষায় গালি দিয়েছে। এজন্য আমি তাকে ধমক দেই।

সে আওয়ামী লীগ ঘরের লোক, সে বিএনপির কিছু না। তাকে সবাই বেয়াদব এবং অশ্লীল ভাষার একজন দজ্জাল মহিলা হিসেবে চিনে।

সে কীভাবে কার সাথে ব্যবহার করতে হয়, তা জানে না,” অভিযোগ করেন ওই বিএনপি নেতা। তিনি কাউকে মারধর করেননি দাবি করে বলেন, “আমি কেবল ধমক দিয়েছি, কারণ সে আমাকে গালি দিয়েছে।

আইনজীবীদের কাছে আমি বিচার চাই। সে যত বড় শক্তিশালী নর্তকী হোক না কেন।

এই কোর্টে কয়েকজন নর্তকী আছে যারা পুরুষদের নিয়ে ঘুরতে ভালোবাসে।

আইন পেশা করে না, খালি আইনের পোশাক পরে এসে বেটা-ছেলেদের নিয়ে বিভিন্ন জায়গায় গাড়িতে ঘুরে আর নর্তকীগিরি করে।

এই নর্তকী শিল্পীর আমি বিচার চাই।

যদি বিচার না করা হয়, তাহলে আমার ব্যবস্থা আমি গ্রহণ করবো।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী সহ অসংখ্য আইনজীবীবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *