দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :টাঙ্গাইলের চরপৌলি এলাকায় নদীভাঙ্গন পরিস্থিতি পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এমপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
শুক্রবার (২২ মে ২০২৬) নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে তাঁরা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসন-এর জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সামসুল আলম সরকার , টাঙ্গাইল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কাকুয়া ইউনিয়নের সাধারণ মানুষজন।
এ সময় স্থানীয়রা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও নদীভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।