টাঙ্গাইলে ইনডোর খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইলে ইনডোর খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় টাঙ্গাইল শহরের জেলা সদর রোডস্থ মিডিয়া প্লাজা (২য় তলা)-তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমাইয়া মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, (সদর সার্কেল ), টাঙ্গাইল এবং তাহলিমা জান্নাত, সিনিয়র জেলা তথ্য অফিসার, টাঙ্গাইল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না, সাংবাদিকদের গুরুজন শামসাদুল আলম শামীম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন টাঙ্গাইলের সভাপতি মোঃ জুবায়েদ মল্লিক বুলবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল। অনুষ্ঠানে ইনডোর খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *