দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের আকাঙ্খা প্রতিফলন ঘটাতে দলমত নির্ভিশেষে ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান।
সোমবার ( ১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় থেকে এ অভিযান শুরু হয়।
এর আগে দুপুরে নগর ভবন থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান ড্রাম ট্রাক, রেকার সহ বিভিযান নিয়ে অভিযানে নামেন।
এর আগের নগরভবনের সামনে উচ্ছেদ অভিযানের সমর্থনে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সর্মথকসহ স্থানীয় জনগণের উপস্থিতিতে জনসমাগম তৈরি হয়।
পরে নাসিক প্রশাসক সাখাওত হোসেন ও নারায়ণগঞ্জ -৫ আসনের এমপি এড কালাম নেতৃত্বে সিটি করপোরেশনের একটি মিছিল নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়।
মিছিলটি বঙ্গবন্ধু সড়ক দিয়ে মন্ডলপাড়াপুল হয়ে ২নং রেলগেট প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
চাষাড়া জিয়া হলে সামনে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন৷ এরপর শহরের প্রধান প্রধান সড়কগুলোতে হকার উচ্ছেদ অভিযান শুরু করেন।
এসময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান হকারদের ফুটপাতে না বসার জন্য অনুরোধ করেন।
তিনি সতর্ক করে বলেন, নির্দেশনা অমান্য করে কেউ ফুটপাতে বসলে তাদের মালামাল জব্দ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, হকারদের পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এ অভিযানের পর শহরের ফুটপাত দখলমুক্ত থাকবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ,
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, মহানগর বিএনপির যুগ্ম মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা,বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোর্শেদ সারোয়ার হোসেন, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি হাজী নুর উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ডাঃ মজিবুর রহমান, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সভাপতি কমরেড সাইদ আহমেদ, নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়র হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, খেলাফত মসজিদের সাধারন সম্পাদক ইলিয়াস আহমেদ, বিশিষ্ট সমাজিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা গণসংহতির প্রধান সময়কারী তারিকুল ইসলাম,জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলামসহ সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।