‎খেলা হবে ঘোষণা দিয়ে না খেলেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন: মান্নান

দৈনিক তালাশ ডটকমঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিরর্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ)  আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজারুল ইসলাম মান্নান বলেন, খেলা হবে ঘোষণা দিয়ে না খেলেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন শামীম ওসমান। তিনি ছিলেন নারায়ণগঞ্জের আতঙ্ক। সে কারণেই মানুষ তাকে গডফাদার হিসেবে চিহ্নিত করেছে। সাহস থাকলে এখন মাঠে এসে জনগণের মুখোমুখি হন। সাধারণ জনগণই আপনাদের প্রতিহত করবে।

‎বুধবার (২৯ জানুয়ারী)  বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।

‎ তিনি আরো বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের ঠাঁই হবে না। এখানে একটি আধুনিক হাসপাতাল, একটি স্কুল এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যাতে এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ঢাকায় যেতে না হয়।

‎এর আগে জালকুড়িতে সুলতানুল আউলিয়া হযরত মাওলানা হাফেজ শফিউদ্দিন (পাখা) শাহ (র.) এর মাজার শরীফ এক সভায় শেষে জিয়ারত করে পথসভা শুরু করেন
‎দেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নান।

‎এসময় ভোটার দের বিভিন্ন দাবি কথা শুনে মান্নান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের সকল সমস্যা সমাধান করা হবে। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান তার ৩১ দফা দাবিতে তুলে ধরা হয়েছে আপনাদের দাবি গুলো। আপনাদের অনেক দাবি তুলে ধরতে পারেন নাই।


‎এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধান, সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পথসভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল, নাসিক নাসিক ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, আলাল প্রধান, জাকির হোসেন, মাইনুদ্দিন, আল আমিন, শাহীন প্রধান, আমির হোসেন, রাকিব প্রধান, জাকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *