দৈনিক তালাশ ডটকমঃ প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: টাঙ্গাইল–৮ (বাসাইল-সখিপুর) আসনে হরিণ মার্কা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী, লাবিব গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর জননেতা সালাউদ্দিন আলমগীর রাসেল-এর উদ্যোগে গজারিয়া ইউনিয়নে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় গজারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এ পথসভায় বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় সাবেক ওয়ার্ড মেম্বার মোশারফ হোসেন, ডা. মোহাম্মদ জাবেদ আলী, স্থানীয় বাসিন্দা দুলাল মাস্টার, গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার, ডা. আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, বাসাইল–সখিপুরের সকল প্রার্থী একত্র হয়ে আমরা একটি অঙ্গীকার করেছিলাম—সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করব, কেউ কাউকে ছোট করব না। কিন্তু দুঃখজনকভাবে সেই অঙ্গীকার বড় দলের প্রার্থী শ্রদ্ধেয় বড় ভাই আহমদ আজম খান প্রথমে ভঙ্গ করলেন। আমি আশা করি, ভবিষ্যতে আর যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা চাই শান্তিপূর্ণ, সম্মানজনক ও গণতান্ত্রিক নির্বাচন। বক্তারা বলেন, সালাউদ্দিন আলমগীর রাসেল একজন মানবিক, উন্নয়নমুখী ও দানশীল নেতা। শিল্প ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জন করেছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাসাইল ও সখিপুরের পথে পথে মানুষের জীবনের গল্পে নিজেকে মিশিয়ে দিয়েছেন এই জননেতা। হাট-বাজার, পাড়া-মহল্লা কিংবা অলিগলির প্রতিটি কোণে তাঁর সরব উপস্থিতি চোখে পড়ছে।
গণসংযোগকালে তিনি শুধু ভোটের কথা বলেন না; বরং সাধারণ মানুষের সুখ-দুঃখ, চাওয়া-পাওয়া ও ভবিষ্যৎ স্বপ্ন মনোযোগ দিয়ে শোনেন। এতে করে ভোটারদের সঙ্গে গড়ে উঠছে এক গভীর মানবিক সম্পর্ক।
স্থানীয় ভ্যানচালক কালাম ও আসাদ জানান,
আমরা এমন একজন এমপি চাই, যিনি গরিব মানুষের কষ্ট বোঝেন। সালাউদ্দিন আলমগীর রাসেল দীর্ঘদিন ধরে আমাদের পাশে আছেন। তাই আমরা হরিণ মার্কায় ভোট দেব।
পথসভা থেকে আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে হরিণ মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।