রাণীহাটী দারুস সালাম নূরাণী মাদরাসার উদ‍্যোগে ১২তম ওয়াজ মাহফিল

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন রাণীহাটী দারুস সালাম নূরাণী মাদরাসার উদ‍্যোগে ১২তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাদ আসর অত্র মাদরাসা প্রাঙ্গনে অত্র মাদরাসার মুহতামিম হযরত মাওলানা জোবায়ের এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোকডহড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু সুফিয়ান সেন্টু।উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলাধীন ধলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হযরত আমিনুল ইসলাম আশরাফি, ২য় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের মাওলানা ক্বারী হযরত ইসমাইল হোসেন সিরাজী, ৩য় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বলদী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি হযরত নূর মোহাম্মদ নূরুল্লাহ। মাহফিল পরিচালনা করেন রাণীহাটী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হযরত সোহাইল আহমাদ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *