সোহেল হাজারী এমপি কর্তৃক কালিহাতীর নরদহি উচ্চ বিদ্যালয়ের ভবনের সম্প্রসারণ উদ্বোধন

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন নরদহি উচ্চ বিদ্যালয়ের দোতলা একাডেমিক ভবনের আনুভূমিক ও উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের দ্বারোদ্ ঘাটন করেন আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি।

মঙ্গলবার (১০ই অক্টোবর) সকাল ১১ টায় নরদহি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা পর্ষদের তিন তিনবারের সভাপতি শাহ আলম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের মা মাটি মানুষের প্রিয় ছাত্রনেতা থেকে জননেতা আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা চেয়ারম্যান সাদা মনের মানুষ নামে খ্যাত আলহাজ্ব আনসার আলী বিকম। উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান,
টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আইনাল হক, সল্লা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আব্দুল আলিম, বাংড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম শফি, কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম, নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব। নরদহি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকসহ।
সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এলাকাবাসী, সাংবাদিক প্রমূখ উপস্থিত ছিলেন। বক্তাগণ সকলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকায় ভোট দিয়ে দেশ ও জাতির উন্নয়ন করার সুযোগ ও দোয়া চান।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *