দৈনিক তালাশ ডটকমঃ নিজস্ব প্রতিনিধি: যারা বিভিন্ন ভূমি নিজেদের দাবি করে মাটি কাটা সিন্ডিকেটের নিকট হইতে মোটা অংকের টাকা নেয়। যার মাধ্যমে উক্ত সিন্ডিকেটরা মাটি কাটেন। চট্টগ্রাম জেলার অন্তর্গত নবগঠিত উপজেলা ফটিকছড়ি উত্তরের ১১ নং সুয়াবিল ইউনিয়ন এর শুভনছড়ি গ্রামে বর্তমানে অসংখ্য মানুষ উক্ত ব্যক্তিদের দ্বারা নির্যাতনের শিকার। মাটিকাটা সিন্ডিকেটের মূল হোতা মূলহোতা
১। সাখাওয়াত হোসেন দুলু,
২। ইমতিয়াজ কামাল বাপ্পু,
৩। মোজাফফর কামাল চৌধুরী গং।
তাদের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেন তাদেরকে বিভিন্ন সময় মামলা হামলা করে অন্যের জমি নিজেদের দাবি করেন। মাটি কাটার সুযোগ তৈরি করে এর মাধ্যমে বিলীন হচ্ছে ছবির মতো সুন্দর শুভনছড়ি গ্রাম, ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য উক্ত স্থান পরিদর্শন করে ওসি এবং এসিল্যান্ডকে ঘটনার ভয়াবহতা অনুভব করে উক্ত মাটি কাটা সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। ইতিমধ্যে তারা আশেপাশের অন্যান্য জায়গা থেকে এখনো মাটি কেটে নিচ্ছে। পরিবেশের চরমভাবে ক্ষতি সাধন করছে এর থেকে পরিত্রাণের জন্য এলাকাবাসী ও ভুক্তভোগী ব্যক্তিরা স্থানীয় সরকারের প্রতিনিধিদের সাহায্য কামনা করছেন।