দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান দেওভোগে শিশুদের নতুন বিনোদন কেন্দ্র ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’ উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় শিশুদের নিয়ে রাইড ঘুরে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন তিনি।
এ সময় পার্কের উদ্যোক্তা বিএনপি নেতা দিদার খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় উদ্বোধনীতে দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, মনোয়ার হোসেন শোখন সহ অন্যান্য অতিথিবৃন্দরা।
শিশুদের স্বাস্থ্যসম্মত ও আনন্দময় বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই ইনডোর প্লে-গ্রাউন্ডটি চালু করা হয়েছে।
এবিষয় ‘বেবি ল্যান্ড’পার্কের উদ্যোক্তা দিদার খন্দকার বলেন, শিশুদের সঠিক মানসিক বিকাশ, পড়াশোনার পাশাপাশি বিনোদন এবং তাদের সমাজিক অপরাধ ও মাদকের হাত থেকে দূরে রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে একদল সুহৃদ। শিশুরা যেন আনন্দের মাধ্যমে লেখাপড়া করে এবং বিনোদনের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই তাদের এই ক্ষুদ্র আয়োজন।
তিনি আরও বলেন, খেলাধুলা ও সুস্থ বিনোদন মানুষের মনকে বিকশিত করে এবং আনন্দিত করে। আমাদের শিশুরা যাতে বিপথগামী না হয় এবং কোনোভাবেই মাদকের করাল গ্রাসে পতিত না হয়, সে জন্যই আমরা কয়েকজন বন্ধু মিলে এই ছোট্ট প্রয়াসটি হাতে নিয়েছি।
আমি সকল অভিভাবকের প্রতি বিশেষভাবে আহ্বান জানাবো, আপনারা আপনাদের সন্তানদের নিয়ে আমাদের এই পার্কে আসুন। তাদের সুস্থ ও সুন্দর মানসিক বিকাশে সুযোগ তৈরি করে দিন।
আয়োজকরা আশা করেছেন, এ ধরনের শিশুবান্ধব পার্ক ও সুস্থ বিনোদনের ব্যবস্থা শিশুদের পড়ালেখার পাশাপাশি মানসিক ও শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের এক ইতিবাচক ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে।
তিনি আরো জানান, ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে । এবং প্রতি শুক্রবার সারাদিন পার্কটি খোলা থাকবে।