সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। 

বুধবার (২৩শে সেপ্টেম্বর) বিকেলে নগরীর ডিআইটি মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক  অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ ও ২০২৪ সালের চেতনা ধারণ করে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এগিয়ে যাচ্ছেন। দেশের মানুষকে নতুন স্বপ্ন দেখাচ্ছেন তিনি। তারেক রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশকে একটি শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার প্রত্যাশা তৈরি হয়েছে, তখন পালিয়ে থাকা আওয়ামী লীগ ও তাদের অনুসারীরা দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির নানা চেষ্টা চালাচ্ছে। যারা দেশের বাইরে পালিয়ে অবস্থান করছেন এবং দেশে থাকা তাদের অনুসারীদের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন, তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এমপি আবুল কালাম বলেন, যারা শান্তিপূর্ণভাবে দেশে অবস্থান করছেন, তাদেরও সতর্ক থাকতে হবে। দেশের মানুষের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে জড়িত হয়ে কেউ নিজেদের বিপদ ডেকে আনবেন না। বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তিনি বলেন, বিগত সরকারের সময়ে গুম, খুনসহ নানা ধরনের অপরাধের অভিযোগ উঠেছিল। তার দাবি, এসব কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে একসময় আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণআন্দোলনের চেতনার মধ্য দিয়ে দেশের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা আতাউর রহমান মুকুল, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, বিএনপি নেতা কামাল উদ্দিন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক আহমেদ ও গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *