গলাচিপায় রুপার বাড়ি মাঠে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ০৩

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লার রুপার মাঠে ডাকাতির প্রস্তুতিকালে ০২ জন ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করেছে র‌্যাব- ১১

১। বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে ব‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
২। স্থানীয় সূত্র এবং মিডিয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন তোলারাম কলেজ রোড টিএনটি কলোনী রুপার বাড়ির মাঠ এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে ক। মোঃ রাব্বি (২২), পিতা- মৃত মমিন মিয়া, সাং- গলাকাটা পুকুরপাড়, তুলারাম কলেজ রোড, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, খ। মোঃ সাাব্বির হোসেন (২৪), পিতা-মনির হোসেন, সাং- গলাচিপা আমজাদ মিয়ার গলি, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ তারা সক্রিয় ডাকাত, ছিনতাইকারী এবং  মাদক ব্যবসায়ীর জড়িত।
তারা এবং তার অন্যান্য সহযোগীর মাধ্যমে ফতুল্লা থানাসহ দেশের বিভিন্ন যায়গায় ডাকাতি, চুরি, ছিনতাই এবং মাদক ক্রয় বিক্রয় করে ত্রাসের রাজত্ব কায়েম এবং দেশের যুব সমাজকে ধ্বংশ করে আসছে। ডাকাতি, চুরি, ছিনতাই এবং মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ।
তার এই অপরাধমূলক কর্মকান্ড জনমনে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করে যা বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে সারাদেশে ব্যাপক সাড়া ফেলে।

৩। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর অভিযানিক দল ১৭/০৫/২০২৬ ইং তারিখ ১৬:২০ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন তোলারাম কলেজ রোড টিএনটি কলোনী রুপার বাড়ির মাঠ এলাকা হতে দেশীয় অস্ত্র রামদা সহ ডাকাত দলের সক্রিয় সদস্য ক। মোঃ রাব্বি (২২)’ খ। মোঃ সাাব্বির হোসেন (২৪)’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৪। গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

— বার্তা প্রেরক–
মোঃ আব্দুর রশিদ
পুলিশ সুপার
উপ-পরিচালক
কোম্পানী কমান্ডার
র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *