দৈনিক তালাশ.কমঃ আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতাকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জে বিভিন্ন ওয়ার্ডে মাদকের ভয়ানক পরিস্থিতি বাড়ছে চুরি ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম।
এরই ধারাবাহিকতা নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকায় দীর্ঘদিন যাবত এসআলী ডকইয়ার্ডে এলাকার আলাল সরকারের ছেলে রাসেল সরকার ও কাউসার সরকার এই দুই জনের বদৌলতে।
হাত বাড়ালেই পাওয়া যায়, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও হিরোইনের মত মরণ নেশা।
নারায়ণগঞ্জ সদর উপজেলার সদর থানার চরসৈয়দপুর ৯ নং ওয়ার্ডের এস আলী ডকইয়ার্ডে, রাসেল সরকার ও কাউসার সরকারের মাদকের হাটে এখন বেচাকেনা জমজমাট।
এই অপরাধীদের নামে রয়েছে একাধিক মাদক মামলা এলাকাবাসীকে প্রভাববিস্তার ও ভয়ভীতি দেখিয়ে চালিয়ে যাচ্ছে এই মাদক ব্যবসা।
অপর একটি সুএে জানাযায় দীর্ঘদিন যাবত এস আলী ডকইয়ার্ডে’র ভিতরে এবং বাইরে এই মাদক ব্যবসা করে আসছে তার।
চর সৈয়দপুর ৯ নং ওয়ার্ডের এলাকাবাসী এই মাদক ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে।