সন্ত্রাসের মাধ্যমে দেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর যুবদলের বিক্ষোভ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল অভিযোগ করেন, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, ‘হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে।’
সজল আরও বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি বিরোধী দল বিপুল পরিমাণ জ্বালানি খরচ করে লংমার্চের নামে দেশের মানুষকে বিভ্রান্ত করার পাঁয়তারা করছে। কোনো ধরনের ষড়যন্ত্র করে এ দেশের মানুষকে আর বিপদে ফেলা যাবে না।’

সজল বলেন, ‘নারায়ণগঞ্জে ওসমানী সাম্রাজ্যের পতন ঘটেছে এবং তাদের চেনা সাঙ্গোপাঙ্গরা পালিয়ে গেছে। তবে বিদেশে বসে এখনো দেশে নাশকতার চেষ্টা চালানো হচ্ছে। ধরনের অপতৎপরতা দেখা গেলে প্রশাসনের সহযোগিতায় তা প্রতিরোধ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক নূর এলাহী, যুগ্ম আহ্বায়ক শেখ অপু, ১ নম্বর সদস্য শহীদুল ইসলাম ও আরমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *