টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন ও ঈদ শুভেচ্ছা বিনিময় সভা

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন ও ঈদ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে এলেঙ্গা ইউনিটে এলেঙ্গা ইউনিটের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন টাঙ্গাইল ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লুৎফর রহমান মতিন।
প্রধান বক্তা ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা ইউনিটের উপদেষ্টা ও সাবেক এএসপি
আখতারুজ্জামান বাবুল, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের যুগ্ন আহবায়ক বোরহান তালুকদার, সদস্য ইমাম হাসান সোহান ও মোঃ একদিল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *