কালিহাতীতে আল হায়াহ ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন আল হায়াহ ব্লাড ফাউন্ডেশন-এর আয়োজনে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে কালিহাতী উপজেলার আউলিয়াবাদ আলাউদ্দীন সিদ্দিকী কলেজ মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনটির সম্মানিত প্রধান উপদেষ্টা শাহাদাত হুসেইন স্যার (অতিরিক্ত জেলা প্রশাসক, সিরাজগঞ্জ)-এর সার্বিক দিকনির্দেশনায় ইফতার মাহফিলটি অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষিবিদ এস এম এ খালিদ, আল হায়াহ ব্লাড ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মোঃ আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এইচ আর হাসান, সদস্য সচিব মাহমুদুল হাসান শাহেদ, সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবী সদস্য এবং এলাকার বিপুল সংখ্যক রোজাদার মুসল্লি।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, মানবিকতা ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত অতিথিরা বলেন, রমজানের পবিত্র মাসে এমন মানবিক ও সামাজিক আয়োজন সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।
সবার আন্তরিক উপস্থিতি, সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে ইফতার মাহফিলটি হয়ে ওঠে অত্যন্ত অর্থবহ, হৃদ্যতাপূর্ণ ও স্মরণীয় এক মিলনমেলা।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, আল হায়াহ ব্লাড ফাউন্ডেশন ভবিষ্যতেও রক্তদান, মানবসেবা ও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থেকে সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *