দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের সাবেক প্রতিষ্ঠাতা, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়রি) বাদ আছর নগরীর হোসিয়ারী সমিতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজন অনুষ্ঠিত হয় এ মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এড: আবুল কালাম।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড: মো: সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এড: মো: আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা সহ প্রমূখ।