বিএনপির নৈরাজ্য ঠেকাতে রূপগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল

দৈনিক তালাশ ডটকম : রূপগঞ্জ প্রতিনিধিঃ দেশব্যাপী জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা কাউসার আহমদের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় কাউসার আহমেদ বলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় জামায়াত-বিএনপির সব ধরনের অপশক্তি ঠেকাতে আমরা রূপগঞ্জ উপজেলা যুবলীগ মাঠে প্রস্তুত আছি। জামায়াত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করছে। জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে।আমরা সেই সব সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে সব সময় ছিলাম,আছি এবং থাকব।
এ সময় রূপগঞ্জ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মতুর্জা পাপ্পা বলেন, রূপগঞ্জে জামায়াত – বিএনপির কোনো স্থান নেই। দেশ ও দেশের মানুষকে শান্তিতে থাকার জন্যই তাদের প্রতিহত করতে হবে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *