কালিহাতীর সিংগাইরে বিএনপি নেতার মাতার কুলখানি অনুষ্ঠিত

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সিংগাইর গ্রামের বিএনপি নেতা মোঃ আব্দুল কাদের ও মোহাম্মদ রাসেলের মরহুমা মাতার কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুর ২টায় সিংগাইর জামে মসজিদ সংলগ্ন নিজ বাসভবনে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে কুলখানির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন বল্লা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল আউয়াল, হাসমত আলী রেজা, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও কালিহাতী প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল মতিন, জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ, দেশ বাংলা টিভির নির্বাহী সম্পাদক শুভ্র মজুমদার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী।
দোয়া মাহফিলে আলেমগণ ইসলামের শিক্ষা তুলে ধরে বলেন, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, “হে আমাদের রব! আমাদেরকে, আমাদের পিতা-মাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে।” (সূরা ইবরাহিম: ৪১)
এছাড়া মহান আল্লাহ আরও বলেন, “আর আপনি বলুন, হে আমার রব! তাঁদের উভয়ের প্রতি দয়া করুন, যেমন তাঁরা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।” (সূরা আল-ইসরা: ২৪)
হাদিসে বলেছেন, “মানুষ মৃত্যুবরণ করলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি বিষয় ব্যতীত— সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা দ্বারা উপকৃত হওয়া যায় এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।” (সহিহ মুসলিম)
শেষে মরহুমার রুহের মাগফিরাত, পরিবারের সদস্যদের ধৈর্য ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিদের মধ্যাহ্নভোজ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *