দৈনিক তালাশ ডটকমঃ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছেন সর্বস্তরের সচেতন নাগরিক ও শ্রমিক সংগঠন সহ সকল স্তরের জনগণ।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসর ও গুপ্ত আমলাদের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কাশীপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভারডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: ২৫৫৮)-এর সম্মানিত সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ শহিদ।
এছাড়া কর্মসূচিতে কাশিপুর ইউনিয়ন ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা বিপুল উৎসাহে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো চক্রান্ত রুখে দিতে আমরা ঐক্যবদ্ধ। কোনো প্রকার গুপ্ত আমলা বা নৈরাজ্য সৃষ্টিকারীদের স্থান এই বাংলার মাটিতে হবে না।”
মিছিলটি কাশিপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এবং শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণকারী সবাইকে শৃঙ্খলা বজায় রেখে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সজাগ থাকার আহ্বান জানান কাশিপুর ইউনিয়নের সভাপতি লাভলু, সহ-সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ শহিদ।
এই সময় উপস্থিতি ছিলেন ফতুল্লা থানার সাবেক সহ সাধারণ সম্পাদক সৈকত হাসানের ইকবাল, মোল্লা বাপ্পি,মোল্লা রবিন চৌধুরী, বরকত, সাইদুল, খোকন, শরীফ, শফি হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।