দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলে প্রবাসী কল্যাণ সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রশ্নোত্তর পর্বের কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে পুরস্কার পেয়েছেন সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে প্রবাসী কল্যাণ সেন্টার টাঙ্গাইলের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবাসী কর্মী, রেমিট্যান্স যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় মোট পাঁচজন পুরস্কার অর্জন করেন। তাঁদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ।
তিনি ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলের সহ-সভাপতি, জাতীয় দৈনিক আমার বার্তা ও দৈনিক ইনতিজার পত্রিকার সঙ্গে যুক্ত এবং ইউটিউব চ্যানেল শুভেচ্ছা টিভির স্বত্বাধিকারী।
প্রথম পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় সাংবাদিক মহসীন বলেন, “এ অর্জন শুধু আমার ব্যক্তিগত আনন্দের বিষয় নয়; এটি ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলের জন্যও একটি শুভ সূচনা। এ ধরনের আয়োজন সাংবাদিকদের জ্ঞানচর্চা, সচেতনতা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলের সভাপতি ও অপরাধ প্রকাশ-এর প্রতিনিধি মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক ও সকালের বার্তা ২৪ ডটকমের প্রতিনিধি মো. আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এস এম আতোয়ার রহমান (দৈনিক নবচেতনা ও দি গুড মর্নিং), সহ-সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ (জাতীয় দৈনিক আমার বার্তা ও দৈনিক ইনতিজার), সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সোহেল (দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মো. সজিব মিয়া (টাঙ্গাইল সমাচার ও দৈনিক সবুজ বিপ্লব), সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল রানা (দৈনিক যুগধারা ও অপরাধ নিউজ), কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম (দৈনিক তথ্যানুসন্ধান), দপ্তর সম্পাদক মো. মোস্তফা কামাল (দৈনিক যুগধারা ও খবর দুনিয়া) এবং কার্যকরী সদস্য মির্জা জিয়াউল হাসান জনি (দৈনিক ক্রাইম জনতা ও এটিভি নিউজ)।
মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ সেন্টারের আয়োজকবৃন্দ, রেমিট্যান্স যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের কল্যাণ, অধিকার সম্পর্কে সচেতনতা এবং পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।